ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে কাউকে গুম করা হয়নি এবং কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ারের ঘটনাও ঘটেনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে কখন দেশে ফিরতে চান, সেটি দেখার বিষয় নয়। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে এবং প্রচলিত আইন অনুযায়ীই সবার বিচার নিশ্চিত করা হবে বলে তিনি স্পষ্ট জানান।

 

নাটোরে এক সংসদ সদস্যের ছেলের গ্রেপ্তার ও রিমান্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই একজন সংসদ সদস্যের ছেলেকে আইনের আওতায় এনে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া সম্ভব হয়েছে। এছাড়া চলমান উপনির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও ভালো পরিবেশে হচ্ছে জানিয়ে তিনি জানান, এ পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

 

এদিকে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনরায় চাকরিতে নিয়োগের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। ইতিপূর্বে চলতি বছরের ২ আগস্ট ২৭তম বিসিএসের ৫৭ জন ও ২৮তম বিসিএসের ১ জনসহ মোট ৫৮ জন বিসিএস পুলিশ কর্মকর্তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন