আন্তর্জাতিক
ইলন মাস্ক আসলে জিনিয়াস: পুতিন

স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে ‘প্রকৃত জিনিয়াস’ বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার মস্কোয় অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকা সম্মেলনে তিনি জানান, স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে মাস্কের সাথে তাদের ‘ঘনিষ্ঠ’ যোগাযোগ রয়েছে।
মূলত রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘রাস্বেত’ (Rassvet) এবং মাস্কের ‘স্টারলিংক’-এর স্যাটেলাইটগুলো যাতে কক্ষপথে একে অপরের কাজে বাধা সৃষ্টি না করে, তা নিশ্চিত করতেই এই যোগাযোগ রাখা হচ্ছে। বর্তমানে স্টারলিংকের প্রায় ১৩ হাজার স্যাটেলাইট থাকলেও রাস্বেতের রয়েছে মাত্র কয়েক ডজন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন-ইরান যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানির দাম কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার সাথে ডিজেল আমদানির চুক্তি করেছেন এবং কিছু নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছেন। এছাড়া রাশিয়া সম্প্রতি এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে।
অন্যদিকে, ইউক্রেন সামরিক যোগাযোগে স্টারলিংকের ওপর নির্ভরশীল হলেও সম্প্রতি তারা সংযোগ সমস্যার সম্মুখীন হয়। স্পেসএক্স এটি ইচ্ছাকৃতভাবে করেছে বলে মাস্ক স্বীকার করেছেন।
সূত্র- রয়টার্স
ডিবিসি/পিআরএএন