বিবিধ, সারা বাংলা
নড়াইলে জনতা ব্যাংকের উদ্যোগে ‘বাংলা কিউআর’ বিষয়ক শোভাযাত্রা ও আলোচনা সভা

নড়াইলে জনতা ব্যাংকের উদ্যোগে ‘বাংলা কিউআর’ বিষয়ক শোভাযাত্রা ও আলোচনা সভা
দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নড়াইলে ‘বাংলা কিউআর’ (Bangla QR) বিষয়ক জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জনতা ব্যাংক পিএলসি, নড়াইল শাখার আয়োজনে দুপুরে পুরাতন বাস টার্মিনাল এলাকার একটি গেস্ট হাউজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনতা ব্যাংক পিএলসি, খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (ইনচার্জ) আবুল কালাম আজাদ।
জনতা ব্যাংক পিএলসি, নড়াইল শাখার ব্যবস্থাপক শাহাবুদ্দিন হোসেনের সভাপতিত্বে এবং ওই শাখার সিনিয়র অফিসার মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক এন.এ.এম. সারওয়ারে আখতার, জনতা ব্যাংক পিএলসি যশোর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম, সোনালী ব্যাংক পিএলসি নড়াইল প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মনোতোষ সরকার, বাংলাদেশ কৃষি ব্যাংক নড়াইল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক বদরুল হোসেন এবং জনতা ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান সাইফুল। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংক কর্মকর্তারা বলেন, বাংলা কিউআরের মাধ্যমে নিরাপদ ও ক্যাশলেস লেনদেনের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই আয়োজন। এটি সবার জন্য একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহকেরা যেকোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে সহজে ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
ডিবিসি/এমকেএ