ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে বেড়েছে আফিম চাষ

নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে বেড়েছে আফিম চাষ

আন্তর্জাতিক, এশিয়া

নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে বেড়েছে আফিম চাষ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

তালেবান সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে ২০২৬ সালে আফিম চাষের জমির পরিমাণ চার গুণেরও বেশি বেড়েছে। একই সময়ে দেশটিতে আফিম উৎপাদন বেড়েছে পাঁচ গুণ। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে আফগানিস্তানে ১০ হাজার হেক্টর জমিতে আফিম চাষ হয়েছিল। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার হেক্টরে। এ সময়ে আফিম উৎপাদন ৩০০ টন থেকে বেড়ে ১ হাজার ৫০০ টনে পৌঁছেছে।


২০২২ সালে তালেবান সরকার আফিম চাষ নিষিদ্ধ করার পর দেশটিতে চাষের জমি দুই লাখ হেক্টরের বেশি থেকে কমে ২০২৫ সালে ১০ হাজার হেক্টরে নেমে এসেছিল। তবে দারিদ্র্যের কারণে অনেক কৃষক আবারও আফিম চাষে ফিরেছেন। বর্তমানে বাদাখশান প্রদেশ আফিম চাষের প্রধান এলাকায় পরিণত হয়েছে।


ইউএনওডিসি জানিয়েছে, গম চাষের তুলনায় আফিম চাষে আয় অনেক বেশি। ২০২৩ সালে এক হেক্টর গম চাষ থেকে আয় হয়েছিল ৭৭০ ডলারের কিছু বেশি। বিপরীতে একই পরিমাণ জমিতে আফিম চাষ করে আয় হয়েছিল প্রায় ১০ হাজার ডলার।


ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, দরিদ্র কৃষকদের পরিবারের খাবারের সংস্থান করার বিকল্প না থাকলে আফিম চাষ কমিয়ে রাখা কঠিন।
সংস্থাটি জানিয়েছে, বিকল্প জীবিকার সুযোগ তৈরিতে প্রায় ৫০ কোটি ডলার প্রয়োজন হলেও এর মাত্র ১০ শতাংশ অর্থায়ন হয়েছে। কৃষকদের জন্য বাজার, সেচ, সড়ক ও সংরক্ষণব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছে জাতিসংঘ।


সূত্র: এএফপি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন