আন্তর্জাতিক
হরমুজে মাইন বিস্ফোরণেরে কবলে আরও এক ট্যাঙ্কার: দাবি ইরানের

ইরানের নৌবাহিনীর দেওয়া তথ্যানুযায়ী, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ এলাকা’ দিয়ে চলাচলের সময় তেলের ট্যাঙ্কারটি মাইনের কবলে পড়ে।
এক বিবৃতিতে ইরানের নৌবাহিনী সতর্কবার্তা দিয়ে জানায়, ‘মার্কিন প্রেসিডেন্টের মিথ্যা আশ্বাসে উৎসাহিত হয়ে যেসব আইন অমান্যকারী জাহাজ কোনো প্রকার সমন্বয় ছাড়া নিষিদ্ধ ও বিপজ্জনক এলাকায় প্রবেশের চেষ্টা করবে, তাদের জন্য হরমুজ প্রণালীতে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ।’
এর আগে দেশটির নৌবাহিনী জানিয়েছিল, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় অননুমোদিত রুট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টাকালে আরও তিনটি ট্যাঙ্কার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সংশ্লিষ্টদের দাবি, ওই তিনটি জাহাজ নিজেদের রাডার ও ন্যাভিগেশন ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে বন্ধ রেখে চলাচল করছিল।
ডিবিসি/এসডব্লিউএন