ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বড় ব্যবধানে নির্বাচিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বড় ব্যবধানে নির্বাচিত

বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বড় ব্যবধানে নির্বাচিত

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।

 

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়।

 

নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪৬৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি নির্বাচনি কার্যক্রম তদারকিতে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে ছিলেন।

এ ছাড়া চারজন বিদেশি পর্যবেক্ষকসহ মোট ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের নির্বাচন পর্যবেক্ষণের কথা ছিল।

 

ঠাকুরগাঁও-১ আসনের এই উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

 

প্রসঙ্গত, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আসনটিতে উপনির্বাচনের আয়োজন করে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন