আন্তর্জাতিক
তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদারে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
.webp)
পারস্পরিক স্বার্থরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দেওয়া এক বার্তায় তিনি এই আগ্রহের কথা জানান। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা।
তুরস্কের জাতীয় দিবস উপলক্ষে এরদোয়ানকে পাঠানো এক অভিনন্দন বার্তায় পেজেশকিয়ান দুই দেশের মধ্যকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের কথা বিশেষভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছার ভিত্তিতে এই প্রতিবেশীসুলভ সম্পর্ক আরও গভীর হতে পারে।
ইরনা আরও জানায়, পেজেশকিয়ান প্রেসিডেন্ট এরদোয়ানকে আশ্বস্ত করে বলেন, ইরান বরাবরই তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে এসেছে এবং আঙ্কারাকে নিজেদের একটি কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে।
ডিবিসি/এসডব্লিউএন