ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টাঙ্গাইলে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা বাক্সে ১৫টি বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার

টাঙ্গাইলে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা বাক্সে ১৫টি বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার

সারা বাংলা

টাঙ্গাইলে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা বাক্সে ১৫টি বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

টাঙ্গাইলের সখীপুরে কৃষিজমির মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল’ লেখা দুটি পুরোনো লোহার বাক্স উদ্ধার করেছে পুলিশ। বাক্স দুটির ভেতরে ১২টি রকেট লঞ্চারসদৃশ এবং ৩টি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে এগুলো উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশরাফ আলী তাঁর ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় মাটির নিচে লোহার দুটি বাক্স দেখতে পান তাঁরা। পরে বাক্স দুটি তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।
 

পুলিশ জানায়, উদ্ধার হওয়া বস্তুগুলো অত্যন্ত পুরোনো ও জং ধরা। দুটি বাক্সে ৬টি করে মোট ১২টি রকেট লঞ্চারসদৃশ বস্তু এবং ৩টি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু পাওয়া যায়। এছাড়া বাক্স দুটির গায়ে ইংরেজি অক্ষরে ‘East Pakistan Police Tangail’ লেখা নেমপ্লেট সংযুক্ত রয়েছে।

 

জমির মালিক কৃষক আশরাফ আলী জানান, ছেলেকে নিয়ে মাটি কাটার সময় বাক্স দুটি নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়।
 

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী জানান, উদ্ধার হওয়া সামগ্রীগুলো বহু পুরোনো। ধারণা করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন বা তার পূর্ববর্তী সময়ে পূর্ব পাকিস্তান পুলিশের ব্যবহৃত সরঞ্জাম হতে পারে।

 

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, পুরোনো ও জং ধরা ১২টি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে, যা প্রাথমিকভাবে রকেট লঞ্চার বলে জানা গেছে। বস্তুগুলো অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

ডিবিসি/ এমকেএ

আরও পড়ুন