ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ট্রাম্প ইরানের সংঘাতকে চিরস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না: ভ্যান্স

ট্রাম্প ইরানের সংঘাতকে চিরস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না: ভ্যান্স

আন্তর্জাতিক

ট্রাম্প ইরানের সংঘাতকে চিরস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না: ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান সংঘাতকে কোনোভাবেই ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ নিতে দেবেন না। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সম্পৃক্ততা নিয়ে নানা সমালোচনার মধ্যেই বর্তমান প্রশাসনের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়ে তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।

টেক্সাসের ফোর্ট ওয়ার্থে ফক্স নিউজের এক টাউন হল অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভ্যান্স। সেখানে এক রিপাবলিকান ভোটার বর্তমান প্রশাসনের ব্যয়বহুল বিদেশি যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুললে তিনি এর জবাব দেন। ইরাকে নিজের সামরিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা স্মরণ করে ভ্যান্স বলেন, ‘মধ্যপ্রাচ্যে অনাকাঙ্ক্ষিত সামরিক অভিযান নিয়ে মানুষের হতাশার বিষয়টি আমি বুঝতে পারি।’


মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা গত ৭ মাস ধরে কোনো না কোনোভাবে ইরানে যুক্ত আছি। তবে যুক্তরাষ্ট্র গত ৪৭ বছর ধরে ইরান ইস্যু মোকাবিলা করে আসছে। আমি আপনাদের কথা দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনোভাবেই একটি চিরস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না।’


ভ্যান্স যুক্তি দেন যে, দীর্ঘস্থায়ী সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করার মানে এই নয় যে প্রয়োজনে সামরিক শক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, ‘তিনি (ট্রাম্প) আমেরিকার লক্ষ্যগুলো অর্জন করবেন।’ এরপর প্রশাসন দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের দিকে মনোযোগ দেবে বলেও জানান তিনি।


সূত্র: ডন


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন