বাংলাদেশ, সারা বাংলা
নেত্রকোনার ঘটনা
নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে বাবা ও তার ছয় বছর বয়সী ছেলের। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক নারী। শুক্রবার (৩০ আক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হক শাহীন (৪০) কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। তার ছেলে রাজিনের বয়স ছয় বছর। তারা উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগনের সুন্নতে খতনার দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলেসহ এক নারী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিবিসি/এসভিএন