ডিবিসি নিউজdbcnews.tv

রাজধানী, শিক্ষা

শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের সাথে কাজ করতে চায় ব্রিটিশ কাউন্সিল

শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের সাথে কাজ করতে চায় ব্রিটিশ কাউন্সিল

রাজধানী, শিক্ষা

শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের সাথে কাজ করতে চায় ব্রিটিশ কাউন্সিল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

জাতীয় পর্যায়ে ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।

সম্প্রতি ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের উপস্থিতিতে এক দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের বিশেষজ্ঞ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারের কাজে সহায়তার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। বিশেষ করে ইংরেজি ভাষার দক্ষতা জোরদার করা, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষতা উন্নয়নমূলক কাজে জাতীয় পর্যায়ে সহায়তার ক্ষেত্রগুলো আলোচনায় উঠে আসে। এর পাশাপাশি আন্তর্জাতিক সংযোগ ও পর্যটন খাতের সম্ভাবনা নিয়েও কথা হয়।

 

ব্রিটিশ কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব খাতে সরকারের সঙ্গে কার্যকর সহযোগিতার মাধ্যমে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব তৈরি করা সম্ভব। উভয় পক্ষের অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে এই আলোচনার সূত্র ধরে ভবিষ্যতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন