ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

আন্তর্জাতিক, ভারত

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ভারতের উত্তরাখণ্ডে পাইলটসহ মোট ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে জোরালো আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, তীব্র তুষারপাতের মধ্যে দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে বদ্রীনাথ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। এরপর পথিমধ্যে 'হাতি পর্বত' এলাকার কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে আকাশযানটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

ঘটনার পরপরই নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধান ও উদ্ধারকাজ পরিচালনায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং ভারতীয় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে।

 

জোশীমঠের মহকুমা শাসক (এসডিএম) চন্দ্রশেখর বশিষ্ট দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘একটি দুর্ঘটনা ঘটে থাকার পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী, এসডিআরএফ টিম, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের দল ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমিও সেখানে যাচ্ছি।’

 

নিখোঁজ আরোহীদের খোঁজে ওই পাহাড়ি এলাকায় জোর তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তবে তুষারপাত ও দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন