ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের ঘটনা

হাসপাতালে ভর্তি প্রক্রিয়ায় দেরি হওয়ায় সড়কে সন্তান প্রসব মায়ের

হাসপাতালে ভর্তি প্রক্রিয়ায় দেরি হওয়ায় সড়কে সন্তান প্রসব মায়ের
ভারতের ঘটনা

হাসপাতালে ভর্তি প্রক্রিয়ায় দেরি হওয়ায় সড়কে সন্তান প্রসব মায়ের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ভারতের মধ্যপ্রদেশের রাইসেন জেলায় প্রসববেদনা নিয়ে হাসপাতালে আসার পর ভর্তি প্রক্রিয়ার আনুষ্ঠানিকতার মধ্যে আতঙ্কিত হয়ে বাইরে চলে যান এক অন্তঃসত্ত্বা নারী। পরে মহকুমা প্রশাসকের (এসডিএম) কার্যালয়ের সামনের সড়কে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে মা ও নবজাতককে হাসপাতালে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। দুজনই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর নাম ববিতা। তিনি জেলা সদরের কাছের একটি গ্রামের বাসিন্দা। প্রসববেদনা শুরু হলে সন্তান জন্ম দেওয়ার জন্য তিনি জেলা হাসপাতালে যান। সেখানে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দেরি হওয়ায় তিনি আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন।


এরপর ববিতা এসডিএম কার্যালয়ের সামনের সড়কে পৌঁছান এবং সেখানেই সন্তান প্রসব করেন। ঘটনাটি ঘিরে আশপাশে হইচই শুরু হয়। তবে উপস্থিত লোকজন দ্রুত সহায়তায় এগিয়ে আসেন। তাদের উদ্যোগে মা ও শিশুকে চিকিৎসার জন্য আবার হাসপাতালে নেওয়া হয়।


ঘটনার পর জেলা কালেক্টর রোহিত সিসোদিয়া হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা দীনেশ খত্রী এবং সিভিল সার্জন অনিল ওধ উপস্থিত ছিলেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন