ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ময়মনসিংহে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা বহিষ্কার

ময়মনসিংহে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা বহিষ্কার

সারা বাংলা

ময়মনসিংহে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন বিষয়টি নিশ্চিত করেন।

 

জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি এবং নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হযরত আলীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত হযরত আলীর কোনো অপকর্মের দায়ভার দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের এক নারীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে হযরত আলীর বিরুদ্ধে।

 

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়িয়া থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। তবে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযুক্ত হযরত আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন