ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

ইরান নিয়ে গোপন তথ্য ফাঁসের কথা স্বীকার করেছে বরখাস্ত মার্কিন জেনারেল

ইরান নিয়ে গোপন তথ্য ফাঁসের কথা স্বীকার করেছে বরখাস্ত মার্কিন জেনারেল

আন্তর্জাতিক, আমেরিকা

ইরান নিয়ে গোপন তথ্য ফাঁসের কথা স্বীকার করেছে বরখাস্ত মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ইরান ও ইউক্রেনসংক্রান্ত গোপন তথ্য দুই সাংবাদিকের কাছে ফাঁসের কথা স্বীকার করেছেন পেন্টাগনের সাবেক শীর্ষ সামরিক পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া। অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

চলতি সপ্তাহে সিলভিয়াকে জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালকের পদ থেকে সরিয়ে দেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ‘জে৫’ নামে পরিচিত গুরুত্বপূর্ণ এই পদে থেকে তিনি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে পরামর্শ দিতেন।


এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, চারটি পলিগ্রাফ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ভিডিওতে নিজের অসদাচরণ স্বীকার করেন সিলভিয়া। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে সংবাদমাধ্যমে অনুমতি ছাড়া তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে।


অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, অন্তত ২০২৫ সালের জুন থেকে প্রায় এক বছর ধরে তথ্য দিয়েছেন সিলভিয়া। এ জন্য তিনি সিগন্যাল অ্যাপে যোগাযোগের পাশাপাশি ভার্জিনিয়ার আর্লিংটনের একটি খাবারের দোকানে এক সাংবাদিকের সঙ্গে দেখা করেন। ওই বৈঠকে শ্রেণিবদ্ধ প্রতিবেদন পড়ার সময় নেওয়া নোট ব্যবহার করে ইউক্রেনকে মার্কিন সহায়তার তথ্য দেন তিনি।


অন্য এক সাংবাদিকের সঙ্গে ইরানসংক্রান্ত বলে মনে হওয়া একটি বার্তা ও পুরো কথোপকথন মুছে ফেলার কথাও তদন্তকারীদের জানিয়েছেন সিলভিয়া।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেছেন, বিমানবাহিনীর বিশেষ তদন্ত দপ্তরের বিস্তৃত তদন্তের পর তাঁকে সরানো হয়েছে। সম্ভাব্য আইনি পদক্ষেপের জন্য বিষয়টি বিচার বিভাগে পাঠানো হয়েছে।


তবে সিবিএস নিউজকে পেন্টাগনের দুই সূত্র গোপন তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে ভিন্নমত জানিয়েছে। ইরানে আবারও জোরালো হামলার সম্ভাবনা নিয়ে মার্কিন সামরিক পরিকল্পনার মধ্যেই সিলভিয়ার অপসারণের ঘটনা ঘটল।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন