ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সিরাজগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়

সিরাজগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়

সারা বাংলা

সিরাজগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়

সিরাজগঞ্জে প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুন্নাহার।

দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল, শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে তিনি পেয়েছেন এক ব্যতিক্রমী ও রাজকীয় বিদায়ী সংবর্ধনা। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করিয়ে তাঁকে বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসা হলে উপস্থিত সবার মাঝে সৃষ্টি হয় এক আনন্দঘন, আবেগাপ্লুত ও স্মৃতিময় পরিবেশের।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘ কর্মজীবনের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে বিদায়ী প্রধান শিক্ষককে প্রথমে তাঁর বাসভবন থেকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তোলা হয়। এরপর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাঁকে নিয়ে আসা হয় নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে তাঁকে ঘিরে অনুষ্ঠিত হয় জমকালো এক সংবর্ধনা অনুষ্ঠান।

 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান। শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর এক মিলনমেলায়।

 

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে অনন্য ভূমিকা পালন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত উপজেলা শিক্ষা অফিসার মুরাদ হোসেন, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং বিদায়ী প্রধান শিক্ষিকা হাবিবুন্নাহার আবেগাপ্লুত কণ্ঠে তাঁদের অনুভূতি ও স্মৃতিচারণ প্রকাশ করেন।

আরও পড়ুন