আন্তর্জাতিক
অক্টোবরেই হরমুজে হামলার শিকার ৩৫ জাহাজ, ভাঙল আগের সব রেকর্ড

উপসাগরীয় অঞ্চল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলার ঘটনা চলতি অক্টোবর মাসে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)-এর তথ্যের ভিত্তিতে করা এক হিসাবে এ তথ্য উঠে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে উপসাগর ও হরমুজ প্রণালিতে অন্তত ৩৫টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারি মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে জাহাজে হামলার ক্ষেত্রে অক্টোবরই এখন পর্যন্ত সবচেয়ে সহিংস ও ভয়াবহ মাস। এর আগে গত মার্চ মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৩০টি হামলার ঘটনা ঘটেছিল।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, গতকাল শুক্রবার হরমুজ প্রণালি এবং এর কাছাকাছি এলাকায় অন্তত চারটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ইউকেএমটিও ওই দিন একটি হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র বা দূরপাল্লার কোনো বস্তুর আঘাত লাগার পর সেটিতে আগুন ধরে যায়।
ডিবিসি/এসডব্লিউএন