ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

লক্ষ্মীপুরে বাড়ির ছাদে ফুল-ফলের বদলে ৫ ফুটের গাঁজাগাছ, আটক ১

লক্ষ্মীপুরে বাড়ির ছাদে ফুল-ফলের বদলে ৫ ফুটের গাঁজাগাছ, আটক ১

সারা বাংলা

লক্ষ্মীপুরে বাড়ির ছাদে ফুল-ফলের বদলে ৫ ফুটের গাঁজাগাছ, আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ফুল-ফলের বদলে বাড়ির ছাদে টবে চাষ করা হচ্ছিল গাঁজা গাছ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ মো. জাকির হোসেন ওরফে শাহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, আটক জাকির হোসেন ওরফে শাহিনের পৈতৃক মালিকানাধীন একটি পুরোনো অর্ধনির্মিত ভবনের তৃতীয় তলার ছাদে অভিযান চালানো হয়। এ সময় ছাদে একটি টবে চাষাবাদ করা অবস্থায় সবুজ পাতা ও শাখা-প্রশাখাসহ প্রায় ৫ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

 

আটক জাকির হোসেন ওরফে শাহিন সোনাপুর এলাকার মৃত সেকান্দর মিয়া ও সাজেদা বেগমের ছেলে। তিনি রামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন