ডিবিসি নিউজdbcnews.tv

ভারত

চাকরির বেতন ১০ হাজার, অ্যাকাউন্টে ঢুকল ১০ হাজার কোটি!

চাকরির বেতন ১০ হাজার, অ্যাকাউন্টে ঢুকল ১০ হাজার কোটি!

ভারত

চাকরির বেতন ১০ হাজার, অ্যাকাউন্টে ঢুকল ১০ হাজার কোটি!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

মাসে বেতন মাত্র ১০ হাজার রুপি। কিন্তু হঠাৎ ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড় ভারতের রাজস্থানের এক যুবকের। অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় ১০ হাজার কোটি রুপি! তবে আনন্দের চেয়ে আতঙ্কই বেশি ভর করে তাঁর ওপর, কারণ বিপুল এই অর্থের পাশাপাশি তাঁর নিজের জমানো ৫৫ হাজার রুপিও ‘লিয়েন’ (আটকে রাখা) করে অ্যাকাউন্টটি তাৎক্ষণিকভাবে জব্দ করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকর এলাকায়। ভুক্তভোগী যুবকের নাম সমীর খান (২২)। তিনি সিকরের সালাসার বাসস্ট্যান্ডের কাছে ‘নির্মল মেডিকেল পয়েন্ট’ নামের একটি ফার্মেসিতে কর্মচারী হিসেবে কর্মরত।

 

জানা গেছে, গত বুধবার মুঠোফোন রিচার্জ করার উদ্দেশ্যে নিজের ব্যাংক অ্যাপে প্রবেশ করেন সমীর। পিন কোড দেওয়ার পর তিনি দেখেন অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য দেখাচ্ছে। বিস্তারিত পরীক্ষা করে তিনি দেখতে পান, অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থ দেখানো হলেও সেটির ওপর লিয়েন দেওয়া হয়েছে। শুধু ভুলবশত জমা হওয়া অর্থই নয়, তাঁর নিজের কষ্টার্জিত ৫৫ হাজার রুপির ব্যালেন্সও আটকে দেওয়া হয়।

 

পরিস্থিতি দেখে সমীর দ্রুত তাঁর নিয়োগকর্তা ধীরাজ শর্মাকে বিষয়টি জানান। তাঁরা দুজনে মিলে তাৎক্ষণিকভাবে সিকরের সাইবার থানায় যান। পুলিশ তাঁদের সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। পরবর্তী সময়ে ব্যাংকে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, কারিগরি ত্রুটির (টেকনিক্যাল গ্লিচ) কারণে এমন ঘটনা ঘটেছে।

 

ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত কারিগরি ত্রুটি সংশোধন করে সমীরের অ্যাকাউন্টের প্রকৃত ব্যালেন্স ফিরিয়ে দেয়।

 

এ বিষয়ে সমীর খান বলেন, ‘আমার অ্যাকাউন্টে আগে থেকে প্রায় ৫৫ হাজার রুপি ছিল। হঠাৎ দেখি ১০ হাজার কোটি রুপির একটি লিয়েন বসে আছে। নিজের জমানো টাকাও তুলতে পারছিলাম না। পরে পুলিশ ও ব্যাংকে যোগাযোগের পর সমস্যার সমাধান হয়।’

 

ফার্মেসির মালিক ধীরাজ শর্মা বলেন, ‘সমীর গত জানুয়ারি থেকে আমার দোকানে কাজ করছে এবং ওর মাসিক বেতন ১০ হাজার রুপি। ১০ হাজার কোটি রুপির লিয়েনের বিষয়টি শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। জীবনে প্রথমবার এমন ঘটনা দেখলাম।’

আরও পড়ুন