ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সারা বাংলা

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি নয়, পেছনের ধাক্কায় জিয়াউর রহমান নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে ঢাকা থেকে পণ্যবোঝাই দুটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে চর পিংগুলিয়া এলাকায় পৌঁছালে পেছনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকগামী সামনের ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক জিয়াউর রহমানের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন