ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

‘সেক্স মন্ত্রণালয়’ প্রস্তাব ঘিরে আর্মেনিয়ার পার্লামেন্টে এমপিদের হাতাহাতি

‘সেক্স মন্ত্রণালয়’ প্রস্তাব ঘিরে আর্মেনিয়ার পার্লামেন্টে এমপিদের হাতাহাতি

আন্তর্জাতিক, অন্যান্য

‘সেক্স মন্ত্রণালয়’ প্রস্তাব ঘিরে আর্মেনিয়ার পার্লামেন্টে এমপিদের হাতাহাতি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

আর্মেনিয়ার পার্লামেন্টে সম্ভাব্য ‘সেক্স মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার প্রস্তাবকে কেন্দ্র করে ক্ষমতাসীন ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় চেয়ার, বোতল ছোড়াছুড়ি, ঘুষি ও লাথির ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আইনপ্রণেতা আহত হন এবং অনেকের পোশাক ছিঁড়ে যায়।

বৃহস্পতিবার পার্লামেন্টে এ ঘটনার সূত্রপাত হয়। ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির এমপি তারোন চাকোয়ান বিরোধী দল স্ট্রং আর্মেনিয়ার নেতা নারেক কারাপেতিয়ানকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দেন। একই সঙ্গে নারীদের কাছে প্রস্তাবিত মন্ত্রণালয়ের জন্য ক্ষমা চাইতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়।


একপর্যায়ে পার্লামেন্টের ডেপুটি স্পিকার ও ক্ষমতাসীন দলের সদস্য ভাগান আলেক্সানিয়ান বিরোধী এমপিদের দিকে চেয়ার ছুড়ে মারেন। চাকোয়ান বিরোধী দলের এমপি গার্নিক দাভতিয়ানের দিকে পানি ছুড়ে দেন। অন্য আইনপ্রণেতারাও বোতল ছোড়েন এবং টেবিল ভাঙচুর করেন।


চলতি বছরের শুরুতে স্ট্রং আর্মেনিয়া পার্টি দেশে কোনো নারীকে অতৃপ্ত না রাখার লক্ষ্য নিয়ে নতুন একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল। তাদের দাবি, নারীদের যৌন অতৃপ্তি মধ্যবয়সী নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির কারণ।


প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সংঘর্ষের নিন্দা করলেও ক্ষমতাসীন দলের পদক্ষেপকে সমর্থন করেন। অন্যদিকে বিরোধী নেতা কারাপেতিয়ান ঘটনাটিকে আর্মেনীয় ধাঁচের স্বাভাবিক পুরুষে-পুরুষে লড়াই বলে মন্তব্য করেন।


সংঘর্ষের পরও উত্তেজনা না কমায় নিরাপত্তাকর্মীরা দুই পক্ষের মাঝে মানবপ্রাচীর তৈরি করেন। দেশটির প্রধান কৌঁসুলির দপ্তর জানিয়েছে, এ ঘটনায় কোনো ফৌজদারি কার্যক্রম শুরুর তথ্য তাদের কাছে নেই।


সূত্র: দ্য টেলিগ্রাফ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন