ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনার প্রস্তুতি

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনার প্রস্তুতি

আন্তর্জাতিক, আরব

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনার প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় অগ্রগতির খবর পাওয়া গেছে। এর ধারাবাহিকতায় কাতারের রাজধানী দোহায় দুই দেশের কর্মকর্তাদের সরাসরি বৈঠক হতে পারে। আলোচনায় অংশ নিতে মার্কিন একটি প্রতিনিধিদল ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগ দিতে পারে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদ।

মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কাতার ও পাকিস্তানের উদ্যোগে চলা আলোচনায় বেশ কয়েকটি প্রাথমিক বিষয়ে দুই পক্ষের সমঝোতা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল এবং তেহরানকে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়। সম্ভাব্য কোনো চুক্তির নিশ্চয়তাদাতা হিসেবে চীন ও রাশিয়ার থাকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এর আগে গতকাল ইরানের রাজধানী তেহরানে কাতারের মধ্যস্থতাকারী ও ইরানি কর্মকর্তাদের মধ্যে ১২ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা হয়। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা এড়াতেই এই কূটনৈতিক তৎপরতা।


প্রতিবেদন অনুযায়ী, কাতারের প্রতিনিধিদলের সঙ্গে ইরানের আলোচক দলও দোহায় ফিরেছে। আজ সেখানে আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে।


এদিকে আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিন, ৪ নভেম্বর থেকেই ইরানে নতুন করে হামলা হতে পারে বলে উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে দুই দেশের সরাসরি আলোচনার উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


সূত্র: টাইমস অব ইসরায়েল


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন