ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গাজীপুরের কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা

গাজীপুরের কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা

সারা বাংলা

গাজীপুরের কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ী থেকে চন্দ্রা এলাকা পর্যন্ত সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের পর কাজে যোগ না দিয়ে ইন্টারস্টপ পোশাক কারখানার শ্রমিকরা প্রথমে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করলে আশপাশের কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে শ্রমিকরা চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

 

আন্দোলন ছড়িয়ে পড়লে বিকেলে সফিপুর ও মৌচাক পল্লী বিদ্যুৎ এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কারখানার সার্বিক নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়ক সংলগ্ন সব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন