ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে বিয়ার ও খাবার লুট করল চার ভালুক, বাধা দিতেই হামলা

যুক্তরাষ্ট্রে বিয়ার ও খাবার লুট করল চার ভালুক, বাধা দিতেই হামলা

আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে বিয়ার ও খাবার লুট করল চার ভালুক, বাধা দিতেই হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে পিকআপ ট্রাক থেকে বিয়ার ও খাবারদাবার লুট করেছে চারটি কালো ভালুক। শুধু খাবার নিয়ে পালানো নয়, বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের ওপর পাল্টা আক্রমণও চালায় তারা। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে টেনেসির গ্যাটলিনবার্গ এলাকায়। সেখানে একটি পরিবারের সদস্যরা পিকআপ ট্রাক থেকে মালপত্র নামাচ্ছিলেন। এ সময় তারা কিছুক্ষণের জন্য আড়ালে যেতেই ট্রাকের কাছে হাজির হয় চারটি ভালুক। সুযোগ বুঝে ট্রাকের দরজা খুলে ভেতরে থাকা খাবারদাবার খুঁজতে শুরু করে তারা।


একপর্যায়ে ট্রাক থেকে ছয় ক্যান বিয়ার এবং এক ব্যাগ খাবার নিয়ে যায় ভালুকগুলো। এ সময় টানাটানিতে দুধের পাত্রও রাস্তায় পড়ে যায়। খাবার লুটের বিষয়টি টের পেয়ে ভালুকগুলোকে তাড়ানোর চেষ্টা করেন পরিবারের সদস্যরা। তবে তাতে কাজ হয়নি। উল্টো তাদের দিকে তেড়ে আসে ভালুকগুলো। পরিস্থিতি বেগতিক দেখে পিছু হটতে বাধ্য হন তারা।


‘এবিসিনিউজ’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, দুটি ভালুক মুখে খাবার নিয়ে সরে যাচ্ছে। অন্য দুটি তখনো ট্রাকের ভেতরে খাবারের সন্ধান করছে। ভিডিওর শেষ দিকে লাল টি-শার্ট পরা এক ব্যক্তিকেও এগিয়ে আসতে দেখা যায়।


ভিডিওটি হাজার হাজারবার দেখা হয়েছে। এক নেটিজেন মজা করে মন্তব্য করেছেন, সন্ধ্যায় ভালুকদের বাড়িতে পার্টি, তাই আগেভাগেই খাবার সংগ্রহ করছে তারা। 


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন