ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মানিকগঞ্জে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, পাসের হার ৩৮.৫৯ শতাংশ

মানিকগঞ্জে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, পাসের হার ৩৮.৫৯ শতাংশ

সারা বাংলা

মানিকগঞ্জে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, পাসের হার ৩৮.৫৯ শতাংশ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

মানিকগঞ্জে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এর মধ্যে একটি কলেজ থেকে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নিলেও তিনিও অকৃতকার্য হয়েছেন। জেলায় এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৫৯ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।

 

শতভাগ অকৃতকার্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো ঘিওর উপজেলার ড. আব্দুর রহিম খান মহিলা কলেজ, মানিকগঞ্জ সদর উপজেলার গোলাম মনির হোসেন কলেজ এবং দৌলতপুর উপজেলার বাঘুটিয়া আলিম মাদ্রাসা।

 

প্রাপ্ত তথ্যানুযায়ী, ড. আব্দুর রহিম খান মহিলা কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে গোলাম মনির হোসেন কলেজের সাতজন পরীক্ষার্থীর সবাই ফেল করেছেন। একইভাবে বাঘুটিয়া আলিম মাদ্রাসা থেকে অংশ নেওয়া নয়জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মানিকগঞ্জের সাতটি উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এইচএসসি পরীক্ষায় মোট ১০ হাজার ১৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৩ হাজার ৯১৫ জন। জিপিএ-৫ অর্জন করেছেন ৮৭ জন শিক্ষার্থী। সে হিসাবে জেলায় গড় পাসের হার ৩৮ দশমিক ৫৯ শতাংশ।

এবারের এইচএসসি পরীক্ষায় জেলার সামগ্রিক পাসের হার কম হওয়ার পাশাপাশি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে না পারার বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন