খেলাধুলা, ক্রিকেট
দ্বিতীয় টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, বাদ মুমিনুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কনকাশনের কারণে খেলতে পারবেন না মুমিনুল হক। তাঁর জায়গায় ১৫ সদস্যের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান অমিত হাসান। প্রথম টেস্টের দল থেকে এটিই একমাত্র পরিবর্তন।
শনিবার (৩১ অক্টোবর) সিলেট টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কনকাশন শনাক্ত হলে নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড়কে অন্তত সাত দিন খেলা থেকে বিরত থাকতে হয়। এ কারণেই ৫ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া টেস্টে মুমিনুলকে পাচ্ছে না বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।
ডিবিসি/ আরএফই