ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

খেলা দেখতে এসে সাইকেল হারালেন শিক্ষার্থী, উপহার দিলেন ত্রাণমন্ত্রী

খেলা দেখতে এসে সাইকেল হারালেন শিক্ষার্থী, উপহার দিলেন ত্রাণমন্ত্রী

বাংলাদেশ, সারা বাংলা

খেলা দেখতে এসে সাইকেল হারালেন শিক্ষার্থী, উপহার দিলেন ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

খেলা দেখতে এসে যাতায়াতের বাইসাইকেলটি হারিয়ে হতাশায় পড়েছিলেন লালমনিরহাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আবু জর। কিন্তু সেই এখন তার চোখেমুখে আনন্দের প্রাপ্তি। হারিয়ে যাওয়া বাইসাইকেলটির স্থানে উপহার হিসেবে একদম নতুন একটি বাইসাইকেল হাতে পেয়েছেন এই শিক্ষার্থী। আর এই অনন্য মানবিক উপহারটি স্বশরীরে তার হাতে তুলে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (৩১ অক্টোবর) রাতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে তুলে দেন মন্ত্রী। শিক্ষার্থী আবু জর জেলা শহরের পৌর এলাকার তেলিপাড়া (চাঁদনী বাজার) এলাকার বাসিন্দা রাশেদুল ইসলামের ছেলে এবং লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী।

 

আয়োজকরা জানান, গত ১৪ নভেম্বর লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত ফুটবল ম্যাচ উপভোগ করতে এসেছিলেন । স্টেডিয়াম চত্বরে পার্ক করে রাখা তার ব্যবহৃত বাইসাইকেলটি হঠাৎ চুরি হয়ে যায়। খেলা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাইরে এসে সাইকেলটি না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সাইকেলের কোনো হদিস পাননি। প্রতিদিন বাড়ি থেকে কলেজে যাওয়া-আসার একমাত্র বাহনটি হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল এই শিক্ষার্থীর।

 

পরে বিষয়টি আজ জানতে পারলে বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে জানালে শিক্ষার্থী আবু জরকে বাইসাইকেল উপহার দেয়ার আশ্বাস দেন। অবশেষে শনিবার (৩১ অক্টোবর) রাতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আবু জরের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "তরুণ ও শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের মূল কারিগর। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের মানসিক গঠন ও শারীরিক বিকাশ ঘটে। মাঠের খেলা দেখতে এসে একজন নিয়মিত শিক্ষার্থীর যাতায়াতের একমাত্র বাহন সাইকেলটি হারিয়ে যাবে আর আমরা অভিভাবকতুল্য হয়ে নীরব দর্শক থাকব, তা হতে পারে না। এই ছোট্ট উপহারটুকু তার শিক্ষার পথকে নিরবচ্ছিন্ন রাখবে এবং ক্রীড়াঙ্গনের প্রতি ভালোবাসা বজায় রাখবে বলেই আমার বিশ্বাস। সমাজ থেকে নানা অন্যায়াচরণ দূর করতে, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং মাঠ পর্যায়ে সুস্থ ধারার ক্রীড়া চর্চা বেগবান করতে বর্তমান সরকার ও প্রশাসন সর্বদা তরুণদের পাশে রয়েছে।

 

শিক্ষার্থী আবু জর বলেন, সাইকেলটি চুরি হয়ে যাওয়ার পর আমি কিছুটা টেনশনে পড়েছিলাম। পরে মাননীয় ত্রাণ মন্ত্রী মহোদয় যে আমার এই সাধারণ কষ্টের কথা মনে রাখবেন আমি কল্পনাও করতে পারিনি। এটি কেবল একটি সাইকেল নয়, আমার শিক্ষাজীবনকে এগিয়ে নেওয়ার বড় অনুপ্রেরণা। আমি মাননীয় মন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মারক সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।


ডিবিসি/ আরএফই

আরও পড়ুন