ডিবিসি নিউজdbcnews.tv

শিক্ষা

এইচএসসির এক-দুই বিষয়ে ফেল

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বর

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বর
এইচএসসির এক-দুই বিষয়ে ফেল

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।

শনিবার (৩১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের জন্য ৩ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে।

 

তবে বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা গ্রহণের সুযোগ না থাকায় পরীক্ষা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। শিক্ষার্থীরা ৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

কর্মপরিকল্পনা অনুযায়ী, ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আবেদনসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। পরদিন ৯ নভেম্বর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্যসংবলিত তালিকা ও বিষয়ভিত্তিক তালিকা পাঠানো হবে।

 

এ ছাড়া ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের ব্রিফিং ও পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরু হবে। ২২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহের কাজ চলবে। কর্মপরিকল্পনায় আগামী ২৭ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন