রাজধানী
বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
রবিবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে শুরু হওয়া এই অবরোধের কারণে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শ্রমিকদের জড়ো হওয়ার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবারও একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা। সে সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকার পর আন্দোলনকারীরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও কারখানায় ভাঙচুর চালানোর পাশাপাশি নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ডিবিসি/পিআরএএন