ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

নুডলসে অতিরিক্ত ঝাল দেয়ায় দোকানের কর্মীদের পেটাল ৩ মাতাল যুবক

নুডলসে অতিরিক্ত ঝাল দেয়ায় দোকানের কর্মীদের পেটাল ৩ মাতাল যুবক

আন্তর্জাতিক, ভারত

নুডলসে অতিরিক্ত ঝাল দেয়ায় দোকানের কর্মীদের পেটাল ৩ মাতাল যুবক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

নুডলসে অতিরিক্ত ঝাল হওয়ার অজুহাতে একটি ফাস্টফুড দোকানের কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ভারতের বেঙ্গালুরুর দক্ষিণ অংশের ইলেকট্রনিক সিটির দোদ্দাতোগুরু এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত তিন যুবক মদ্যপ অবস্থায় দোকানে নুডলস খেতে আসেন। খাওয়ার সময় খাবারে অতিরিক্ত ঝাল হয়েছে বলে তারা দোকানের কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা কর্মীদের মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় এক পথচারী তাদের বাঁচাতে এগিয়ে এলে তাকেও ধাওয়া করে মারধর করা হয়। স্থানীয় কয়েকজন মোবাইলে এই দৃশ্য ধারণ করেন।

 

মারধরের শিকার ব্যক্তিরা হলেন দীপক থাপা, হেমা ও লক্ষ্মী লামা। তারা সবাই আসামের বাসিন্দা। অভিযুক্ত তিনজনের নাম নাগরাজ, চন্দ্রু ও দেবরাজ; তাদের বাড়ি কর্নাটকের চামরাজানগরে।

 

এ ঘটনায় ইলেকট্রনিক সিটি থানায় একটি মামলা করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন