ডিবিসি নিউজdbcnews.tv

অপরাধ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ‘বন ও প্রাণের উৎসব’ অনুষ্ঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ‘বন ও প্রাণের উৎসব’ অনুষ্ঠিত

অপরাধ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ‘বন ও প্রাণের উৎসব’ অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১লা নভেম্বর ২০২৬ ০১:৫১:৩৫ অপরাহ্ন

প্রকৃতি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পাহাড়ের জাতিগোষ্ঠীগুলোর বর্ণিল সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘বন ও প্রাণের উৎসব-২০২৬’।

শনিবার (৩১ অক্টোবর) মাটিরাঙ্গা উপজেলার ৩৫ নম্বর খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করে ‘পিটাছড়া ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন ইনিশিয়েটিভ’।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

 

পিটাছড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জাবের এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

আয়োজকরা জানান, প্রাকৃতিক বন উজাড় ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের প্রেক্ষাপটে জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা তৈরি এবং প্রকৃতির সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের নিবিড় সম্পর্ক তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

 

অনুষ্ঠান চলাকালে বিকেলে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে সন্ধ্যার দিকে পুনরায় কার্যক্রম শুরু হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব।

 

পিটাছড়া সাংস্কৃতিক দলের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া এ পর্বে চট্টগ্রামের সংগীত দল ‘অগ্নিবীণা’র পরিবেশনা এবং স্থানীয় শিল্পীদের লোকসংগীতের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণিল এই উৎসবের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন