ডিবিসি নিউজdbcnews.tv

রাজধানী

শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১১ নেতাকর্মী আটক

শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১১ নেতাকর্মী আটক

রাজধানী

শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১১ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। আন্দোলনে নাশকতার অভিযোগে ডিবি পুলিশ মিরপুর থেকে -যুবলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে।

তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলামের নাম সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাজবুলের প্রকাশিত পোস্ট ও ভিডিওতে তাকে শ্রমিক আন্দোলনে অংশ নিতে এবং স্লোগান দিতে দেখা গেছে বলে জানা গেছে। আন্দোলনের সামনের সারিতেও তার উপস্থিতির তথ্য পাওয়া গেছে।

 

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শ্রমিকদের দাবিকে কেন্দ্র করে তাঁদের তৎপরতা ও ভূমিকা নিয়ে নজরদারি চলছে বলেও সূত্র জানিয়েছে।

 

এদিকে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে সন্দেহ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।

 

সাংবাদিকদের তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এখন বোর্ডের মাধ্যমে এ বিষয়ে কাজ হবে। বিষয়টি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও তাঁরা সড়ক ছাড়ছিলেন না।

 

মহিদুল ইসলাম আরও বলেন, পুলিশের কাছে মনে হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন