ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মেহেরপুর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ২

মেহেরপুর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ২

সারা বাংলা

মেহেরপুর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ২

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুরে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আবু বক্করের ছেলে আসাদুল (৫০) এবং একই গ্রামের মাদার আলীর ছেলে জুয়েল হোসেন (৩০)।

 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, নাজিরাকোনা সীমান্তের ১১০ নম্বর পিলারের কাছে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণ পাচার হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। দুপুরে দুই ব্যক্তিকে একটি ব্যাগসহ সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। এ সময় তাঁরা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের বারের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
 

অধিনায়ক মো. নাজমুল হাসান আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ডিবিসি/ এমকেএ

আরও পড়ুন