ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

শেরপুরে ড্রামে মিলল নারীর মরদেহ, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৪

শেরপুরে ড্রামে মিলল নারীর মরদেহ, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৪

সারা বাংলা

শেরপুরে ড্রামে মিলল নারীর মরদেহ, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৪

শেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

রাজধানীর উত্তরখানে এক বিউটি পার্লারকর্মীকে ডেকে নিয়ে যৌন নিপীড়নের পর হত্যা এবং মরদেহ প্লাস্টিকের ড্রামে ভরে প্রায় ২০০ কিলোমিটার দূরে শেরপুরে ফেলে দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ২২ অক্টোবর সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ব্রিজের নিচে একটি ড্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে তাঁর পরিচয় শনাক্ত করে পিবিআই। তিনি গাজীপুরের টঙ্গীতে একটি বিউটি পার্লারে কাজ করতেন।

 

পিবিআই জানায়, ওই নারীকে উত্তরখানের একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে ১০ থেকে ১২ জনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। পরে মাহবুবা আক্তার ওরফে ফাতেমা তাঁকে এক হাজার ২০০ টাকা দিয়ে বিদায় করতে চান। ওই নারী আরও টাকা চাইলে তাঁদের মধ্যে বিরোধ হয়।

 

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, বিরোধের একপর্যায়ে ফাতেমা বটি দিয়ে ওই নারীকে আঘাত করেন। তিনি মেঝেতে লুটিয়ে পড়লে অন্য অভিযুক্তরা তাঁকে মারধর করেন এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ একটি প্লাস্টিকের ড্রামে ভরে ট্রাকে করে শেরপুরে নিয়ে ফেলে দেওয়া হয়।

 

এ ঘটনায় পঞ্চগড় থেকে নুর ইসলাম ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে পিবিআই। রাজধানীর উত্তরখানসহ একাধিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে সজল, নুর মোহাম্মদ ওরফে গসা ওরফে বুলা এবং মাহবুবা আক্তার ওরফে ফাতেমাকে।

 

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার আরও দুজনকে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন