ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

মোসাদের সাবেক এজেন্টের সঙ্গে দেশ ছাড়লেন ব্রাজিলের নির্বাচনে পরাজিত প্রার্থী বলসোনারো

মোসাদের সাবেক এজেন্টের সঙ্গে দেশ ছাড়লেন ব্রাজিলের নির্বাচনে পরাজিত প্রার্থী বলসোনারো

আন্তর্জাতিক, আরব

মোসাদের সাবেক এজেন্টের সঙ্গে দেশ ছাড়লেন ব্রাজিলের নির্বাচনে পরাজিত প্রার্থী বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ব্রাজিলের আদালতের দেশত্যাগে নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দেশটির সিনেটর ও প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারো। তার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক সদস্য ছিলেন বলে জানিয়েছে সিএনএন ব্রাসিল।

সংবাদমাধ্যমটির অনুসন্ধানী প্রতিবেদনের বরাতে রবিবার (১ নভেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, গত মঙ্গলবার স্ত্রী ফার্নান্দা ও দুই মেয়েকে নিয়ে দুটি ভ্যানে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় প্রবেশ করেন বলসোনারো। তারা তানক্রেদো নেভেস আন্তর্জাতিক সেতু পেরিয়ে পুয়ের্তো ইগুয়াসুতে পৌঁছান।


নিরাপত্তা ক্যামেরার ফুটেজে শনাক্ত হওয়া ভ্যান দুটির চালকদের একজন স্থানীয় সাবেক কাউন্সিলর, অন্যজন তার ছেলে। প্রতিবেদনে বলা হয়, গত ১৯ অক্টোবর ব্রাজিলে আসা মোসাদের সাবেক ওই কর্মকর্তা বলসোনারোর সঙ্গে একই ভ্যানে ছিলেন। তবে অভিযানে তার নির্দিষ্ট ভূমিকা নিশ্চিত হয়নি।


পরে পরিবারসহ গালফস্ট্রিম জি৪০০ ব্যক্তিগত উড়োজাহাজে মিয়ামির উদ্দেশে রওনা দেন বলসোনারো। ইকুয়েডরের গুয়ায়াকিলে জ্বালানি নেওয়ার পর বুধবার তারা মিয়ামিতে পৌঁছান।


‘অপারেশন আলবা’ নামের এই পরিকল্পনা নির্বাচনী প্রচার শেষ হওয়ার আগেই নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


এ ঘটনায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্ভাব্য সহায়তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে কোনো সরকারের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হয়নি।


ব্রাজিলের ফেডারেল পুলিশ জানিয়েছে, বলসোনারোর দেশত্যাগের কোনো অভিবাসন নথি পাওয়া যায়নি। এর আগে বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস তার পাসপোর্ট জমা ও দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছিলেন। তদন্তের অংশ হিসেবে তার ব্যাংক হিসাবসহ সম্পদ জব্দের আবেদন করা হতে পারে।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন