ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বরিশালে পরিত্যক্ত স্থানে ককটেল সদৃশ বস্তু, ডাকা হয়েছে বোমা ডিসপোজাল ইউনিট

বরিশালে পরিত্যক্ত স্থানে ককটেল সদৃশ বস্তু, ডাকা হয়েছে বোমা ডিসপোজাল ইউনিট

সারা বাংলা

বরিশালে পরিত্যক্ত স্থানে ককটেল সদৃশ বস্তু, ডাকা হয়েছে বোমা ডিসপোজাল ইউনিট

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থানে ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা প্রশাসন, পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান করছেন।

রবিবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে গৌরনদী পৌরসভার নং ওয়ার্ড সুন্দরদী এলাকার টরকী পান ভাণ্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী পরিত্যক্ত স্থানে ককটেল সদৃশ বস্তু দেখা যায়।

 

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, সকাল আটটার দিকে ওই স্থানে একাধিক ককটেল সদৃশ বস্তু দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ স্থানটি রশি টাঙিয়ে ঘিরে রাখে। ওসি আরও জানিয়েছেন, ইতিমধ্যে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন