ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

সারা বাংলা

টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

সিনিয়র রিপোর্টার, টাঙ্গাইল

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

টাঙ্গাইলে যৌন নির্যাতন ও গুরুতর আঘাতের শিকার সাড়ে ছয় বছরের শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনায় রবিবার (১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে শিশুটিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির চিকিৎসার সার্বিক খোঁজখবর ও তদারকি করছেন প্রতিমন্ত্রী। এর আগে শনিবার গভীর রাতে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

 

এদিকে শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে বিপ্লবকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। রবিবার দুপুরে শহরের কলেজপাড়া পার্ক বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

 

অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে শহরের একটি ভবনে ধর্ষণের চেষ্টা করেন বিপ্লব। শিশুটি বাধা দিলে তার মুখে ইট দিয়ে আঘাত করা হয়। পরে এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন