ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের মণিপুরে নতুন করে জাতিগত সংঘর্ষ, নিহত ৫

ভারতের মণিপুরে নতুন করে জাতিগত সংঘর্ষ, নিহত ৫

আন্তর্জাতিক, ভারত

ভারতের মণিপুরে নতুন করে জাতিগত সংঘর্ষ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় নিহত সবাই কুকি সম্প্রদায়ের সদস্য। রবিবার (১ নভেম্বর) রাজ্য পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ জানায়, শনিবার রাজ্যের নোনে জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গোলাগুলিতে কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হন। অন্যদিকে, কয়েক দিন আগে নিখোঁজ হওয়া একই সম্প্রদায়ের আরও দুজনের মরদেহ রবিবার সকালে কাংপোকপি জেলা থেকে উদ্ধার করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।


এসব হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দায়ী করেছে কুকিদের একটি শীর্ষস্থানীয় সংগঠন। ঘটনাগুলোকে নিজেদের আবাসভূমিতে বিনা উসকানিতে সরাসরি হামলা হিসেবে অভিহিত করেছে তারা।


এদিকে, মণিপুরের রাজধানী ইম্ফলসহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ চলছে। কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ভারত সরকারের বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে আয়োজিত এসব বিক্ষোভে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন।


মূলত খ্রিষ্টান অধ্যুষিত কুকি ও নাগা জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে জাতিগত আবাসভূমির দাবি নিয়ে বিরোধ চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক নাগা ব্যক্তিকে কুকি সম্প্রদায়ের কয়েকজনের মারধরের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়। মে মাসে তিন কুকি ধর্মযাজক নিহত হওয়ার পর উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অপহরণ ও হত্যাকাণ্ড বেড়ে যায়।


এর আগে ২০২৩ সালের মে মাসে সরকারি সুযোগ-সুবিধা ও চাকরিতে সংরক্ষণনীতি নিয়ে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘাত শুরু হয়। ওই সহিংসতায় এ পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত ৬০ হাজারের বেশি মানুষ এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।


সূত্র: রয়টার্স 


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন