ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

ইথিওপিয়ায় মন্ত্রীদের সামরিক প্রশিক্ষণে নামালেন প্রধানমন্ত্রী

ইথিওপিয়ায় মন্ত্রীদের সামরিক প্রশিক্ষণে নামালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, অন্যান্য

ইথিওপিয়ায় মন্ত্রীদের সামরিক প্রশিক্ষণে নামালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ইথিওপিয়ার মন্ত্রিসভার সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ। তার মতে, সামরিক বাহিনীর শৃঙ্খলা ও নেতৃত্বের কৌশল কাজে লাগিয়ে দক্ষ প্রশাসন গড়ে তোলা এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

দেশটির হুরসো সামরিক প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত এই কার্যক্রমে প্রধানমন্ত্রী নিজেও অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে মন্ত্রী, উপমন্ত্রী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সামরিক অনুশীলনে অংশ নিতে দেখা গেছে।


প্রশিক্ষণে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফেডারেশন পরিষদের স্পিকার মুফেরিয়াত কামিল, অর্থমন্ত্রী ফিৎসুম আসেফা এবং স্বাস্থ্যমন্ত্রী মেকদেস দাবা। তবে প্রশিক্ষণ কবে শুরু হয়েছে কিংবা কত দিন চলবে, তা নিশ্চিত হওয়া যায়নি।


ইথিওপিয়ায় বেসামরিক সরকারের শীর্ষ কর্মকর্তাদের এভাবে সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়ার ঘটনা বিরল।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে আবি আহমেদ বলেন, সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করতে হলে দেশের নেতৃত্বকে শারীরিকভাবে সক্ষম, নৈতিকভাবে দৃঢ় এবং বুদ্ধিবৃত্তিকভাবে দক্ষ হতে হবে।


তার মতে, সামরিক প্রশিক্ষণ শৃঙ্খলা, দেশপ্রেম, দলগত কাজ, জবাবদিহি ও নেতৃত্বের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সামরিক ও বেসামরিক নেতৃত্বের দক্ষতার সমন্বয় জাতীয় লক্ষ্য অর্জনে সহায়ক হবে।


এদিকে, দেশটির উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলের বিভিন্ন এলাকায় সংঘর্ষ অব্যাহত রয়েছে। পাশাপাশি আমহারা অঞ্চলে সংঘাত এবং ওরোমিয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে।


প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নতুন করে যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই সরকারের শীর্ষ কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণের উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন