ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

জয়পুরহাটের ঘটনা

সংসার-সন্তান সামলে ১৫ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন গৃহবধূ

সংসার-সন্তান সামলে ১৫ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন গৃহবধূ
জয়পুরহাটের ঘটনা

সংসার-সন্তান সামলে ১৫ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন গৃহবধূ

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

পড়াশোনার যে কোনো বয়স নেই, তা আবারও প্রমাণ করলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রীতি খাতুন। সংসার ও সন্তানের দায়িত্ব সামলে দীর্ঘ ১৫ বছর পর পড়াশোনায় ফিরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন নশিরপুর গ্রামের এই গৃহিণী।

এসএসসি পাসের পর পারিবারিক কারণে তার পড়াশোনায় ছেদ পড়ে। পরবর্তীতে বিয়ে এবং কন্যাসন্তানের লালন-পালনে ব্যস্ত হয়ে পড়লেও পড়াশোনার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। স্বামীর উৎসাহ ও সহযোগিতায় দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও বই-খাতা হাতে তুলে নেন রীতি।

 

নিয়মিত সংসারের কাজ সামলানোর পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়ে এমন গৌরবোজ্জ্বল ফল অর্জন করেছেন তিনি।

 

রীতির এই সাফল্যে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। এই অর্জনকে নিজের জীবনের এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন রীতি। স্থানীয়দের মতে, সঠিক ইচ্ছাশক্তি এবং পরিবারের সহযোগিতা থাকলে যেকোনো বয়সে সফল হওয়া সম্ভব, যার এক অনন্য অনুপ্রেরণা রীতি খাতুন।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন