ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ২, এক নারী আহত

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ২, এক নারী আহত

বাংলাদেশ, সারা বাংলা

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ২, এক নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালক হুমায়ুন কবির ও সুজন সরদার নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের এক নারী যাত্রী আহত হয়েছেন। রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির উপজেলার দুর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। অপর নিহত সুজন সরদার একই গ্রামের মিন্টু সরদারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কাঁঠালতলা এলাকায় অটোভ্যানটির সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোভ্যান চালক হুমায়ুন কবির নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় সুজন সরদারকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


দুর্ঘটনার খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক বাসটির সন্ধান পাওয়া যায়নি।’


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন