ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নড়াইলে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৪

নড়াইলে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৪

বাংলাদেশ, সারা বাংলা

নড়াইলে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৪

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে একটি ল্যাপটপ, দুটি কি-বোর্ড, ছয়টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ১৯টি সিমসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন।

তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা নড়াইলের উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মণ্ডল ও এসআই তোফায়েল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের শফিকুল ইসলাম মারুফ শেখের ছেলে সোহানুর রহমান সোহেল (৩২), একই গ্রামের শামসুর শেখের ছেলে ইয়ামিন শেখ (৩৮), একই উপজেলার খড়রিয়া উত্তরপাড়ার হেদায়েত ইসলামের ছেলে রিফাত হোসেন (৩৫) এবং নড়াইল সদরের কলোড়া গ্রামের কাশেম আলীর ছেলে মুসা কাজিম বকুল আলী (৩২)।


গ্রেপ্তারকৃতরা ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘মিশরীয় মুরগি সেল বাজার’, ‘বেবি বাইক সপ বিডি’, ‘মাই মোবাইল শপ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘ইলেকট্রনিক ফ্যান’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে এক থেকে দুই বছর ধরে অনলাইনে প্রতারণা করে আসছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে। ফেসবুকে পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য দেয়ার কথা বলে ক্রেতার কাছ থেকে টাকা হাতিয়ে নিত প্রতারক চক্রটি।


ডিবি পুলিশের ওসি মো. আলাউদ্দীন আরও জানান, ‘গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ল্যাপটপ, কি-বোর্ড, মোবাইল ফোন ও সিম জব্দের তালিকা করা হয়েছে। এসব ডিভাইস অনলাইন প্রতারণা ও জুয়ার কাজে ব্যবহার করত গ্রেপ্তারকৃতরা।’


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন