ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে মাঝরাস্তায় আছড়ে পড়ল বিমান, নিহত ৯

ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে মাঝরাস্তায় আছড়ে পড়ল বিমান, নিহত ৯

আন্তর্জাতিক

ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে মাঝরাস্তায় আছড়ে পড়ল বিমান, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রবিবার (১ নভেম্বর) একটি ব্যবসায়িক বিমান খাড়াভাবে আছড়ে পড়ে ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। লিয়ারজেট ৬০ মডেলের এই বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাস যাচ্ছিল।

দুপুরে পাম বিচ কাউন্টির ক্রেস্টহ্যাভেনের একটি আবাসিক সড়কে এটি বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ড্যাশক্যাম ভিডিওতে দেখা যায়, বিমানটি প্রায় খাড়াভাবে আছড়ে পড়ে এবং মাটি ছোঁয়ার সাথে সাথেই বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হয়।

 

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন, ‘ভিডিওটি দেখলে যে কেউ চমকে উঠবে। মনে হবে যেন একটি মিসাইল আছড়ে পড়ছে, আর এরপরই বিকট বিস্ফোরণ এবং চারদিকে ধ্বংসাবশেষ ছিটকে পড়ার দৃশ্য।’


যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী শন ডাফি ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে বলেছেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও প্রিয়জনদের জন্য আমার সঙ্গে আপনারাও প্রার্থনা করুন।’

 

দুর্ঘটনার তীব্রতায় রাস্তায় বিশাল গর্ত তৈরি হয়েছে এবং পানির লাইন ফেটে যাওয়ায় সেখানকার প্রায় ৬০০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। খারাপ আবহাওয়া ও বজ্রঝড়ের মধ্যেই এই উদ্ধারকাজ চলে। দুর্ঘটনাস্থলটি ডোনাল্ড ট্রাম্পের রিসোর্ট মার-এ-লাগো থেকে মাত্র ৯ মাইল দূরে এবং দুর্ঘটনার ঘণ্টাখানেক আগে ট্রাম্প তার রিসোর্ট ছেড়ে যান।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন