ডিবিসি নিউজdbcnews.tv

আবহাওয়া, আন্তর্জাতিক

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসো’, তেলেঙ্গানায় সতর্কতা জারি

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসো’, তেলেঙ্গানায় সতর্কতা জারি

আবহাওয়া, আন্তর্জাতিক

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসো’, তেলেঙ্গানায় সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মুরাসো’ শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। সোমবার (২ নভেম্বর) ভোরে পশ্চিম মধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এটি এই রূপ নেয়।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামীকাল ৩ নভেম্বর সকালে অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও নারসাপুরের মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।


আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে অঙ্গোলের কাছে আছড়ে পড়তে পারে। এ সময় বাতাসের একটানা গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

 

এর আগে রবিবার (১ নভেম্বর) বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ‘মুরাসো’ নামের এই ঘূর্ণিঝড়ে পরিণত হয়। মুরাসো শব্দের অর্থ হলো ‘যুদ্ধের দামামা’।


এদিকে, ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির কারণে সোমবার চেন্নাই ও তিরুভাল্লুর জেলার সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকরা। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তেলেঙ্গানার ৬টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট এবং ৫টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।


সূত্র: দ্য হিন্দু


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন