ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, চালকসহ আহত ২

মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, চালকসহ আহত ২

বাংলাদেশ, সারা বাংলা

মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, চালকসহ আহত ২

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার বারৈয়ারহাটের মঈনউদ্দিন ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিলন (২০)। আহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক মানিক (৩৫) ও অপর হেলপার বিল্লাল (৩৭)।


পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অপর একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার মিলন নিহত হন। এ সময় চালক ও অপর হেলপার গুরুতর আহত হন।


জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


বারৈয়ারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ জয়নুল আবেদীন তিতাস বলেন, ‘ভোরে দুটি ট্রাকের সংঘর্ষে পেছনের ট্রাকের চালক ও সহকারী কেবিনে আটকে পড়েন। আমরা খবর পেয়ে হাইওয়ে পুলিশসহ তাদের উদ্ধার করি। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় ট্রাক দুটি থানায় নিয়ে যাওয়া হয় এবং উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল হাসান জানান, ‘চট্টগ্রামমুখী লেনে দুটি ট্রাকের সংঘর্ষের সংবাদটি আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি সংঘর্ষে পেছনের ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারীকে মৃত ঘোষণা করেন।’


তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন