আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২ হামাস যোদ্ধা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক দুটি বিমান হামলা চালিয়ে হামাসের এলিট নুখবা ফোর্সের দুই সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ গাজার খান ইউনিসে চালানো এক বিমান হামলায় মোহাম্মদ কামেল মাসলিহ কাদিহ নামের এক যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় অংশ নিয়েছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্য গাজার নুসেইরাতে পরিচালিত আরেকটি পৃথক হামলায় নুখবা ফোর্সের আরেক সদস্য জিয়া আবদেল মহসেন মোহাম্মদ আবু আল-রুস নিহত হন।
ডিবিসি/এসডব্লিউএন