সারা বাংলা
নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট উৎপাদনের সম্ভাবনা
.webp)
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের 'সুন্দলপুর সাউথ-১' কূপে খনন কাজ (ড্রিলিং) শেষে এই গ্যাসের সন্ধান মেলে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই কূপ থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে, যা পরবর্তীতে জাতীয় গ্রিডে যুক্ত হবে। তবে ডিএসটি পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই এখান থেকে প্রাপ্ত গ্যাসের সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই কূপটিতে খনন কাজ চলছিল। আজ দুপুরে পরীক্ষামূলকভাবে আগুন জ্বালিয়ে সেখানে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে আগুনের তাপ অতিরিক্ত হওয়ায় আপাতত শিখাটি নিভিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পর তাদের নিরাপদ উপস্থিতিতে পুনরায় সেখানে আগুন জ্বালানো হবে।
ডিবিসি/এমএনকে