সারা বাংলা
পাটুরিয়া ফেরিঘাটের ড্রেনে মিলল পরিত্যক্ত শটগান

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনালের পাশের একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শটগানটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে এটি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম শটগান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের একটি ড্রেন থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এটি পুলিশ বাহিনীর ব্যবহৃত শটগান হলেও পুলিশের লুট হওয়া অস্ত্র কি না, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন