ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, ২ পুলিশ সদস্য ক্লোজড

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, ২ পুলিশ সদস্য ক্লোজড

সারা বাংলা

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, ২ পুলিশ সদস্য ক্লোজড

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুজন দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে শেখ হাসিনা ও জয় বাংলা স্লোগান দিয়ে বেদি থেকে দ্রুত নেমে যেতে দেখা যায়। 

 

সোমবার বিকেলে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার কালো পোড়া দাগ দেখা গেছে।

 

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, ঘটনার পর স্মৃতিস্তম্ভ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন