ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

অনুপ্রবেশকারী হঠাও, ভারত বাঁচাও: শুভেন্দু

অনুপ্রবেশকারী হঠাও, ভারত বাঁচাও: শুভেন্দু

আন্তর্জাতিক, ভারত

অনুপ্রবেশকারী হঠাও, ভারত বাঁচাও: শুভেন্দু

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

‘আর এসআইআর মানে, অনুপ্রবেশকারী হঠাও, ভারত বাঁচাও’ কলকাতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ কর্মসূচি থেকে এভাবেই বিরোধীদের নিশানা করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিরোধীদের আন্দোলনের মধ্যেই এই প্রক্রিয়ার পক্ষে সওয়াল করেন তিনি।

সোমবার (২ নভেম্বর) কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রায় নেতৃত্ব দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জাতীয় পতাকা হাতে মিছিলে অংশ নেন তাঁরা। কর্মসূচিতে যোগ দেন বহু বিজেপি কর্মী-সমর্থক।

 

পদযাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অভিযোগ করেন, দুর্নীতি থেকে নিজেদের রক্ষা করতে এবং তোষণের রাজনীতি ফিরিয়ে আনতে বিরোধীরা একজোট হয়েছে। কথিত অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে এসআইআরের সঙ্গে অনুপ্রবেশকারী শনাক্ত করার বিষয়টিকেও যুক্ত করেন তিনি। আসন্ন কলকাতা ও হাওড়া পুরনিগম নির্বাচনেও বিরোধীদের পরাজিত করার ডাক দেন মুখ্যমন্ত্রী।

 

একই মঞ্চ থেকে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন নিতিন নবীন। তাঁর অভিযোগ, বাংলার নির্বাচনে মমতার শাসনের সমালোচনা করলেও এখন তাঁর সঙ্গেই মঞ্চ ভাগ করছেন রাহুল। দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশকেও কটাক্ষ করেন বিজেপি সভাপতি।

 

দিল্লিতে ইন্ডিয়া জোটের সমাবেশের পরদিনই কলকাতায় বিজেপির এই কর্মসূচি অনুষ্ঠিত হল। এসআইআর ঘিরে বিরোধীদের আন্দোলনের পাল্টা দেশজুড়ে কর্মসূচি নিয়েছে বিজেপি। একই দিনে হায়দরাবাদেও পদযাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন পুরভোটের আগে কলকাতার এই মিছিল বিজেপির রাজনৈতিক তৎপরতায় নতুন মাত্রা যোগ করেছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন